• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
ভয়েস নেটওয়ার্ক

নির্বাচন পরবর্তী সহিংসতা সুষ্ঠু নির্বাচনের সাফল্যকে ম্লান করছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০১
অ+
অ-
নির্বাচন পরবর্তী সহিংসতা সুষ্ঠু নির্বাচনের সাফল্যকে ম্লান করছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামগ্রিকভাবে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হিসেবে মূল্যায়ন করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও নাগরিক সংগঠনের জোট ভয়েস নেটওয়ার্ক। তবে তারা বলেছে, কিছু কাঠামোগত দুর্বলতা, প্রশাসনিক সীমাবদ্ধতা ও পরবর্তী সহিংসতা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে আংশিকভাবে প্রশ্নের মুখে ফেলেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভয়েস নেটওয়ার্কের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এসব কথা বলেন।

তিনি জানান, ‘ভয়েস নেটওয়ার্ক’-এর অধীনে পাঁচটি নিবন্ধিত সংস্থা দেশের বিভিন্ন অঞ্চলে পূর্ণাঙ্গভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছে। তাদের প্রতিবেদন বৈজ্ঞানিক ও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণের ওপর প্রস্তুত।

ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, কোনো ব্যবস্থাই শতভাগ নিখুঁত হতে পারে না। কিছু না কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা থাকতেই পারে। তবে আমাদের মূল্যায়নে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করা যায়।

বিজ্ঞাপন

ড. জসীম উদ্দিন জানান, যেসব ক্ষেত্রে অসঙ্গতি বা দুর্বলতা চিহ্নিত হয়েছে, সেগুলোও প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব সুপারিশ বাস্তবায়িত হলে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা আরও শক্তিশালী, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে। নির্বাচন কমিশন সুপারিশগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে নির্বাহী সভাপতি এনায়েত হোসেন জাকারিয়া নিজেদের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলোর মধ্যে হাতেগোনা দুই-একটি প্রতিষ্ঠান সরকারি তহবিল পেয়েছে। বাকিরা নিজস্ব অর্থায়নে কাজ করেছে। আমরাও নিজেদের অর্থায়নে কাজ করেছি। ফলে যত সংখ্যক পর্যবেক্ষকের অনুমোদন পেয়েছিলাম, তার পুরোটা মাঠে কাজে লাগানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, পর্যবেক্ষণকালে বিভিন্ন স্থানে বাধার সম্মুখীন হয়েছেন তারা। এই বাধা এসেছে রাজনৈতিক দল, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং কখনো কখনো প্রশাসনের পক্ষ থেকেও।

বিজ্ঞাপন

এনায়েত হোসেন জাকারিয়া বলেন, অতীতের তুলনায় এবারের নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হয়েছে। অল্প কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, যা জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় অনাকাঙ্ক্ষিত। তবে নির্বাচন-পরবর্তী সময়ে দেশব্যাপী যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, তা একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথেষ্ট কার্যকর ভূমিকায় দেখা যায়নি।

ভয়েস নেটওয়ার্কের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের ১১০টি আসনের ৩৫৪১টি কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রে ভোট গণনা পর্যন্ত উপস্থিত ছিলেন পর্যবেক্ষকরা। প্রতিবেদনে একদিকে নির্বাচনকে গ্রহণযোগ্য বলা হলেও, অন্যদিকে পর্যবেক্ষণে বাধা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে অভিযোগ এবং কিছু বিচ্ছিন্ন অনিয়মের বিষয়ও তুলে ধরা হয়েছে।

টিআই/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচনগণভোট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে, নির্বাচনে ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে

জামায়াত আমিরসবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে, নির্বাচনে ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে