ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্র্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

ঢাকা পোস্টের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানে কর্মরত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক যৌথ বিবৃতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আরও পড়ুন
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা পোস্ট স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে আসছে। এ প্রতিষ্ঠানের সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ দেশ ও জাতির কল্যাণে আগামীর পথচলা অব্যাহত রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
এমএসি/এমএসএ