বিজ্ঞাপন

ধুয়ে-মুছে প্রস্তুত হচ্ছে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস, সাজ সাজ রব

অ+
অ-
ধুয়ে-মুছে প্রস্তুত হচ্ছে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস, সাজ সাজ রব

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। এর মধ্য দিয়ে সরকার গঠন করেছে বিএনপি।

বিজ্ঞাপন

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে প্রস্তুত করা হচ্ছে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় দেখা গেছে, ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে প্রধানমন্ত্রীর কক্ষ। এ ছাড়া সম্মেলন কক্ষসহ অন্যান্য কক্ষও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

dhakapost

আসবাবপত্র ঝাড়াই-বাছাই, নথিপত্র গুছিয়ে রাখা ও প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষার কাজও চলছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে।

dhakapost

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন।

বিজ্ঞাপন

সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।

মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

dhakapost

অন্যদিকে, সরকার গঠনের পর বুধবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন।

এ ছাড়া সাংবাদিকদের ব্রিফিং করবেন মন্ত্রিসভার সদস্যরা।

মন্ত্রণালয়গুলোতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানা গেছে।

dhakapost

নতুন সরকারের আগমন উপলক্ষ্যে সচিবালয় প্রাঙ্গণে সাজ সাজ রবও দেখা গেছে। বিভিন্ন ভবনের সামনে রঙিন ফুলের টব ও বাগান পরিচর্যার মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে।

এর আগে আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো।

এসএইচআর/এসএসএইচ