• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১১
অ+
অ-
চট্টগ্রামে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট

চট্টগ্রামের মিরসরাইয়ে এক জামায়াত নেতার খামারে হানা দিয়ে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

অস্ত্রের মুখে খামারের কর্মচারীকে বেঁধে রেখে একটি গাড়িতে করে ছাগলগুলো তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী খামার মালিক এস এম আবু হেনা কায়সার হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি জানান, হাইতকান্দি ইউনিয়নে তার বাড়ি হলেও পাশের ওয়াহেদপুর ইউনিয়নে কর্মচারী রেখে গত দুই বছর ধরে তিনি এই খামারটি পরিচালনা করছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে আবু হেনা কায়সার বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে গাড়ি নিয়ে এসে বেশ কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে আমার কর্মচারীকে বেঁধে ফেলে। এরপর খামারে থাকা ছোট-বড় ৪০টি ছাগল লুট করে নিয়ে যায়। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি, প্রয়োজনে লিখিত অভিযোগ করব।’

বিজ্ঞাপন

ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ‘মধ্যম ওয়াহেদপুর ইউনিয়নে এক ব্যক্তির খামারে কর্মচারীকে বেঁধে কিছু ছাগল নিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা সেখানে গিয়েছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরএমএন/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরজামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীপাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি