প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত হলেন বিশেষ সহকারীর সায়েদুরের পিএস

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের (স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিযুক্ত ছিলেন) পিএস মো. মহিউদ্দিন আল হেলালকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।
আরও পড়ুন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে সড়ক, রেল ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিষস মুহাম্মদ হাসাত মোর্শেদ ভূঁইয়াকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এমএম/এসএসএইচ