নবনিযুক্ত ডিজিএফআই প্রধানকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত থেকে মেজর জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন নবনিযুক্ত ডিজিএফআই প্রধানকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, এ সময় নৌ ও বিমান বাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর নব নিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামসুল ইসলাম, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এমএসি/জেডএস