প্রবাসীদের জন্য হটলাইন নাম্বার চালু করেছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি হটলাইন নাম্বার চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য জানিয়ে।
বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। এ নম্বরটি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে।
এনআই/জেডএস