কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মিন্টু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
রোবার (১ মার্চ) রাত ৯ টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রেশমা আক্তার বলেছেন, আমার স্বামী এলাকায় বিভিন্ন মানুষের বাসা বাড়িতে ইলেকট্রিশিয়ান এর কাজ করতেন। আজ রাতে শনির আখড়া এলাকায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন । পরে বিষয়টি আমরা জানতে পেরে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ//এমটিআই