একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি

একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলাম।
গত ১ মার্চ রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
কমিটিতে প্রথম সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভাইস-প্রিন্সিপাল ডাক্তার আবদুল হানিফ টাবলু। সাধারণ সম্পাদক হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ইহসানুল হক।
একাদশ বিসিএস ফোরামের দপ্তর সম্পাদক এ এফ এম হায়াতুল্লাহ জানান, সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী। শেষে নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানানো হয়।
এমএইচএন/এসএম