মন্ত্রী দীপেন দেওয়ানের ব্যক্তিগত কর্মকর্তা হলেন এম আর হোসাইন জহির

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর হোসাইন জহির।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগের পর জহির বলেন, পদ পদবি বড় কথা নয়—মাটি মানুষের জন্য এবং বিশেষ করে নিজ এলাকার জন্য কাজ করতে পারার সুযোগটাই বড় কথা। অ্যাডভোকেট দীপেন দেওয়ান তার সিনিয়র জেলা যুগ্ম জর্জের চাকরি ছেড়ে দীর্ঘ ১৭ বছর কোনো সরকারি দায়িত্ব বা পদবি না পেয়েও মানুষের জন্য কাজ করে গেছেন এবং যোগ্য স্থানে সম্মানিত হয়েছেন। এটা আমাদের জন্য একটি উদাহরণ এবং অনুকরণীয় শিক্ষা। তাই আমি পদ পদবি চিন্তা না করে মাননীয় মন্ত্রীর নীতি আদর্শ এবং আদেশ অনুসরণ করে কাজ করে যাওয়াকেই গুরুত্বপূর্ণ মনে করছি। তার মতো আদর্শ এবং অধ্যবসায়ী মানুষের অধীনে কাজ করার সুযোগ নিঃসন্দেহে অনেক সম্মানের, এই সুযোগ প্রদানের জন্য আমি মাননীয় মন্ত্রী এবং তার পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এসএম