তেল-গ্যাস নিয়ে দুশ্চিন্তা, এখনই সাশ্রয়ের নির্দেশনা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
তেল-গ্যাস নিয়ে দুশ্চিন্তা, এখনই সাশ্রয়ের নির্দেশনা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ইরানের হামলায় গত সোমবার বন্ধ হয়ে গেছে সৌদি আরবে জ্বালানি তেলের সবচেয়ে বড় শোধনাগার। একই দিনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও সরবরাহ বন্ধ করেছে কাতার। বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালিও বন্ধ। এতে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ ব্যাহত হচ্ছে। দেশেও জ্বালানিসংকটের শঙ্কা দেখা দিয়েছে। তাই তেল–গ্যাস সাশ্রয়ের নির্দেশনা দিয়েছে সরকার।
কালবেলা
সরকারি চাকরি করেও এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন মনিরা শারমিন
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নেই। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব প্রবিধানেও এ বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। তবুও বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা পদে বহাল থেকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন দলটির প্রভাবশালী নারীনেত্রী মনিরা শারমিন। রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থেকে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি প্রায় ১০ মাস সরকারি চাকরিতেও বহাল ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার সময়কাল ধরলে প্রায় দেড় বছর তিনি সরকারি চাকরির বিধিনিষেধ অমান্য করে দায়িত্ব পালন করেছেন। বিষয়টি চাকরি প্রবিধান লঙ্ঘন, শৃঙ্খলা ভঙ্গ এবং নৈতিকতার প্রশ্ন তুলেছে।
যুগান্তর
হরমুজ প্রণালি ঘিরে উত্তাপ
মধ্যপ্রাচ্যের আগুন এবার ছড়িয়ে পড়েছে বিশ্ব অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল ধমনি হরমুজ প্রণালিতে। খামেনির মৃত্যুর পর মার্কিন ও ইসরাইলি আগ্রাসন রুখতে বিশ্বের অন্যতম প্রধান এই তেল সরবরাহকারী রুটটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। কৌশলগত এই জলপথকে এখন নিজেদের সবচেয়ে বড় ‘তুরুপের তাস’ হিসাবে ব্যবহার করছে তেহরান।
কালবেলা
মহাসড়কে যানজটের ১৫৯ হটস্পট উত্তরাঞ্চলের পথে ৫৪ বাধা
ইট-পাথরের খাঁচা ভেঙে নাড়ির টানে বাড়ি ফেরার নামই ঈদ; যেখানে গন্তব্যের আনন্দ আর পথের যন্ত্রণা মিলেমিশে একাকার। গতবারের দীর্ঘ ছুটির আমেজ এবার কিছুটা অনিশ্চিত। কারণ, সরকারের পক্ষ থেকে চূড়ান্ত ছুটির পরোয়ানা এখনো হাতে আসেনি। যদিও ঈদের ঘোষিত ছুটি পাঁচ দিন। তবে নানান আলোচনায় ছুটি বাড়ানোর চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে আজ বৃহস্পতিবার। ছুটি না বাড়লে ভোগান্তির সেই চিরচেনা রূপ মেনেই শিকড়ের সন্ধানে ছুটবে লাখো মানুষ। কর্মব্যস্ততার মাঝে সামান্য কদিনের ছুটিতে প্রিয়জনের মুখের হাসি দেখতে শত কিলোমিটার পথ পাড়ি দেয় রাজধানীবাসী। তাদের সঙ্গী হয় পথে পথে সীমাহীন ভোগান্তি।
আজকের পত্রিকা
হামলা জোরদার দুই পক্ষেরই
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, তা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুপক্ষের কথা থেকে এর ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েল ও আশপাশের দেশগুলোতে হামলা অব্যাহত রাখার পাশাপাশি ইরান গতকাল বুধবার বলেছে, সবচেয়ে উন্নত অস্ত্র এখনো তারা ব্যবহার করেনি। এদিকে যুক্তরাষ্ট্রও বলেছে, তারা ইরানের আরও ভেতরে হামলা করবে। আরও সেনা পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে।
কালবেলা
এক বছরের মধ্যে স্থানীয় সব নির্বাচন করতে চায় সরকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট এবং খুলনা সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয় নতুন সরকার। আর এতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি স্থানীয় সরকার নির্বাচন সহসাই হচ্ছে না। যদিও এমন শঙ্কা উড়িয়ে দিয়ে সরকার আগামী এক বছরের মধ্যে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্নের পরিকল্পনা করছে। আর সরকার চাইলে এই সময়ের মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) তা সম্পন্নও করতে পারবে। সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
কালের কণ্ঠ
পাঁচ ব্যাংকের আমানতকারীদের কান্না কি কেউ শুনতে পায়?
এক্সিম ব্যাংকের গ্রাহক মেহনাজ বেগমের সঙ্গে কথা হচ্ছিল বুধবার সকালে। কথার শুরুতেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। জানালেন, সারা জীবন শিক্ষকতা করেছেন। অবসরে যাওয়ার পর তিনি তাঁর প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন।
প্রথম আলো
স্থানীয় নির্বাচনে নির্দলীয় ব্যবস্থার পথে সরকার
স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয় ব্যবস্থা ফিরিয়ে আনার পথে এগোচ্ছে সরকার। সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—সব ক্ষেত্রেই দলীয় প্রতীকে নির্বাচন বাতিলের বিধান আসতে যাচ্ছে।
বণিক বার্তা
ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে
শ্রীলংকার উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় গতকাল ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৮৭ জন নিহত হয়েছে। একই সঙ্গে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় গতকাল পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোয়ও হামলা অব্যাহত রেখেছে তেহরান। দুবাইয়ের একটি কনস্যুলেট, সৌদি আরবে সিআইএ স্টেশন এবং কাতারে মার্কিন সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে। সব মিলিয়ে সংঘাত যেমন বিস্তৃত হচ্ছে, তেমনি যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কাও বাড়ছে।
প্রথম আলো
ডায়াবেটিসসহ নানা রোগ বাড়াচ্ছে বায়ুদূষণ, ঢাকাসহ কয়েক শহর ঝুঁকিতে
চলতি বছরের মধ্য–ফেব্রুয়ারির এক সকাল। রাজধানীর আগারগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের বহির্বিভাগে দাঁড়িয়ে আছেন ৬৫ বছরের আবুল কাশেম। তিনি দীর্ঘদিনের শ্বাসকষ্টের রোগী। শীতের শেষ সময়ে তা আরও বেড়েছে। নগরীর আদাবরের বাসিন্দা আবুল কাশেম বলেন, ‘শীতটা আগের চেয়ে কমেছে, কিন্তু কাশি থামে না।’ চিকিৎসকেরা তাঁকে বলছেন, তাঁর সমস্যা শুধু বয়সজনিত নয়, বাতাসের দূষণও বড় কারণ।
কালের কণ্ঠ
মাদকচক্রে ভয়ংকর কিশোর গ্যাং
রাজধানীর কয়েক শ স্পটে চলছে মাদক কারবার। এর বেশির ভাগ নিয়ন্ত্রণ করছে কিশোর গ্যাং সদস্যরা। তাদের হাতে রয়েছে অবৈধ পিস্তল, রিভলভারসহ ধারালো অস্ত্র। সর্বশেষ গত সোমবার অভিযানে গিয়ে খিলগাঁও অঞ্চলের পরিদর্শক সিদ্দিকুর রহমান কিশোর গ্যাং সদস্যের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন।
প্রথম আলো
মেট্রোরেলের এমডি বদল কী বার্তা দিল
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ফারুক আহমেদকে সরিয়ে দিয়েছে সরকার। বিভিন্ন দেশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনায় অভিজ্ঞ ফারুক আহমেদকে আন্তর্জাতিক বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তিনি ছিলেন ডিএমটিসিএলের প্রধান পদে প্রথম বিশেষজ্ঞ। এর আগে এই পদে শুধু আমলারাই দায়িত্ব পালন করেছিলেন।
বিবিসি বাংলা
'ভাড়াটে সৈন্য' হিসেবে রাশিয়ার পক্ষে লড়ছে বাংলাদেশি তরুণরা, তারা যুদ্ধে জড়াচ্ছে কীভাবে?
"প্রাণ নিয়ে দেশে ফিরতে পারবো, এটা কল্পনাও করতে পারতাম না। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল," বিবিসি বাংলাকে বলছিলেন মুন্সিগঞ্জের বাসিন্দা মোহন মিয়াজি।
মি. মিয়াজি ২০২৪ সালের জানুয়ারিতে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে গিয়েছিলেন।
বণিক বার্তা
গ্যাস সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের শরণাপন্ন বাংলাদেশ
বিগত অন্তর্বর্তী সরকারের বিদায়ের আগে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি করবে বাংলাদেশ। স্থানীয় গ্যাস উত্তোলন ও এলএনজি সরবরাহ ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশের বড় অংশীদার।
বিবিসি বাংলা
নেপালের নির্বাচনে ভারতবিরোধী না চীনঘনিষ্ঠ প্রার্থী - কার জয়ের সম্ভাবনা কতটা?
বৃহস্পতিবার সকাল থেকে নেপালে সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন নেপাল সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল ওই দেশের জেন জি।
বণিক বার্তা
বড় মাঠসহ ঢাকায় প্রয়োজন আরো ৬২৭ ‘ভালো স্কুল’
ঢাকায় ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে ভালো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বাড়েনি। যে কারণে আকতার হোসেনের মতো অনেকেই ভুক্তভোগী। এটি রাষ্ট্রের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও ন্যায্য নগরের দুর্বলতাই ফুটিয়ে তুলছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সমকাল
চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করল ঢাকা
অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (আর্ট) বা পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে বাংলাদেশ। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুরের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বিবিসি বাংলা
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কতটা প্রভাব ফেলবে মুসলিম দেশগুলোতে?
"আমরা সর্বশক্তি দিয়ে, দৃঢ় সংকল্পের সঙ্গে, মুসলমান সম্প্রদায় এবং বিশ্বের স্বাধীন জনগণের সমর্থন নিয়ে এই 'ভয়ানক অপরাধ' এর দোষীদের আফসোস করতে বাধ্য করব"- আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়।
মি. পেজেশকিয়ান এও বলেছেন যে মি. খামেনি ৩৭ বছর ধরে "প্রজ্ঞা আর দূরদর্শিতার সঙ্গে ইসলামি গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন এবং তার মৃত্যুর পরে ইরান এখন এক কঠিন সময় পার করছে"।
বণিক বার্তা
ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ৮৬ শতাংশ কমে এসেছে —যুক্তরাষ্ট্র
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার ব্যাপকভাবে কমেছে।
সমকাল
সরকারের সুলভ মূল্যে বিক্রি কার্যক্রম নামেমাত্র
নিম্ন আয়ের মানুষের স্বস্তির ভরসা হয়ে ওঠা সুলভ মূল্যের ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রগুলোতে এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। গরুর মাংস আসছে অল্প, তাও নিম্নমানের। ডিমের দাম বাজারের সঙ্গে প্রায় সমান। মাছ বিক্রি পুরোপুরি বন্ধ। ফলে উদ্যোগটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা।
কালের কণ্ঠ
ফারুক ওয়াসিফ, আপনিও!
প্রিয় পাঠক, দেখুন তো, লেখাগুলোর কথা মনে পড়ে কি না :
‘ব্যক্তির দুর্নীতির খেসারত ব্যক্তির শাস্তিতে শেষ হয় না, তার দায় ভোগ করে দেশ, প্রজন্মের পর প্রজন্ম। ব্যক্তির দুর্নীতি তাই রাষ্ট্রীয় ও সামাজিক বিপর্যয় ঘটিয়ে ফেলে। রাষ্ট্র ব্যর্থ হয়ে যেতে পারে, অর্থনীতির ভিত ধসে যেতে পারে।’
কিংবা : ‘তুড়ি মেরে ধনী হওয়াই হাল আমলের বাংলাদেশের নতুন প্যারাডক্স বা ধাঁধা।