শিক্ষামন্ত্রী মিলনের মায়ের মৃত্যুর খবরটি গুজব

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানানো হয়েছে।
রোববার (৮ মার্চ) শিক্ষামন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই পোস্টে বলা হয়, শিক্ষামন্ত্রীর শ্রদ্ধেয় মায়ের মৃত্যুর খবর সংক্রান্ত যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তা সত্য নয়।

পোস্টে আরও বলা হয়, এ ধরনের গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে বিভ্রান্তিকর এসব তথ্য বিশ্বাস না করার জন্যও সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরএইচটি/এমএন