বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় নেপাল-ভুটান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদেরসঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।
রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে পৃথক বৈঠক করে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের আগ্রহের কথা জানান।
বৈঠকে নেপালের রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে তার নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং তার সফল মেয়াদ কামনা করেন। তারা নেপাল-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বাণিজ্য, সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর আলোচনা করেন।
উভয় পক্ষ আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা জোরদার করার বিষয়েও মতবিনিময় করেন।
অন্যদিকে, ভুটানের রাষ্ট্রদূতও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দেশটির আগ্রহের কথা জানান।
এনআই/এমএসএ