মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার রাত ৭টা ২০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি বলেন, জেনেভা ক্যাম্পে আগুনের খবর পেয়ে দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের একটি চারতলা ভবনের ভেতরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি।
এসএএ/জেডএস