আটকে পড়াদের ভিসার মেয়াদ বাড়াতে পররাষ্ট্রকে প্রবাসী কল্যাণের অনুরোধ

মধ্যপ্রাচ্যের চলমান উদ্ভূত পরিস্থিতির কারণে ছুটিতে দেশে এসে আটকা পড়া কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার (৯ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, যারা মধ্যপ্রাচ্য থেকে দেশে ছুটিতে এসেছেন, যুদ্ধের কারণে যেতে পারছেন না এবং ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের ভিসার মেয়াদবৃদ্ধির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
এনআই/জেডএস