ডিজিটাল পেমেন্টে কেনাকাটার অভিজ্ঞতা বদলাতে পারে ভিসা:মার্কিন রাষ্ট্রদূত

উন্নত ডিজিটাল প্রযুক্তি ও আধুনিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করা সম্ভব বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
তিনি বলেন, ভিসার মতো আন্তর্জাতিক প্রযুক্তিনির্ভর পেমেন্ট প্রতিষ্ঠান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মঙ্গলবার (১০ মার্চ) তেজগাঁওয়ে অবস্থিত আড়ং শোরুম পরিদর্শনের পর এ কথা বলেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, তেজগাঁওয়ের আড়ং-এ এসে তার ভালো লেগেছে, যেখানে কেনাকাটার জন্য ভিসা ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। ভিসা একটি গুরুত্বপূর্ণ আমেরিকান কোম্পানি, যা উন্নত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আধুনিক করতে সহায়তা করতে পারে।
তিনি বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এবং প্রযুক্তিনির্ভর কেনাকাটার পরিবেশ তৈরির সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
এনআই/জেডএস