বিপিসির নিবন্ধিত ক্রেতাদের জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম চলমান রয়েছে এবং নিয়মিতভাবে তেল দেশে আনা হচ্ছে। ফলে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর নিবন্ধিত ডিরেক্ট কাস্টমারদের জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বার্তায় বলা হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে নির্ধারিত সূচি অনুযায়ী আমদানি করা হচ্ছে। একইসঙ্গে প্রধান স্থাপনা থেকে সারা দেশের বিভিন্ন ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন ও ট্যাংক লরির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
এ অবস্থায় বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর নিবন্ধিত ডিরেক্ট কাস্টমারদের জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এসব গ্রাহকের কাছে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিপিসি বলছে, সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ওএফএ/এমএন