ঢাকা কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে।ওই হাজতির নাম মো. সাইফুল ইসলাম (৪০)।
বুধবার (১১ মার্চ) বিকেলের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার হাজতি নং ৬৩৮৭/২৬। বাবার নাম আজিজুল হক।
কারা সূত্রে জানা, গেছে তার বাড়ি ধামরাই থানার গাছুয়াবাড়ী এলাকায়। তিনি ধামরাই থানার মামলা নং ২৬(২)২৬ ধারা মাদক দ্রব্য আইন, ৩৬(১)১০ (ক)* কারাগারে বন্দি ছিলেন।
কারারক্ষী মো. বেলায়েত জানান, ওই হাজতি আজ বিকেলের দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএএ/এমএসএ