ধামরাইয়ে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ নারীর মৃত্যু

ঢাকার ধামরাইয়ের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে আগুনের ঘটনায় দগ্ধ সুমনা আক্তার বাদশা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারি অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, ঢাকার ধামরাই থেকে দগ্ধ হয়ে একই পরিবারের চারজন আমাদের এখানে এসেছিল। তাদের মধ্যে সুমনা আক্তারের সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যু হয়েছে। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল।
আরও পড়ুন
এছাড়া তার স্বামী বাদশা মিয়ার তিন শতাংশ দগ্ধ, আরাফাতের ২ শতাংশ দগ্ধ ও আবু বক্কর সিদ্দিকের ২ শতাংশ দগ্ধ হয়েছে তাদের অবজারভেশনে রাখা হয়েছে।
এসএএ/এমএসএ