চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিএসটিআইয়ের অভিযানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মীম এবং রুমানা পারভীন তানিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে চকবাজার এলাকার দ্য সার্কেল নামের প্রতিষ্ঠানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন
একই অপরাধে চকবাজার এলাকার জান্নাত স্টেশন, ১০৫ নামীয় আরেকটি প্রতিষ্ঠানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এমআর/এমএসএ