কাতারে আটকে পড়াদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

কাতার এয়ারওয়েজ আগামী ১৩ এবং ১৫ মার্চ বাংলাদেশগামী যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
আগ্রহী যাত্রীরা সরাসরি কাতার এয়ারওয়েজ-এর ওয়েবসাইট হতে অথবা ট্রাভেল এজেন্ট-এর মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১১ মার্চ) দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।
আরও পড়ুন
দূতাবাস জানায়, এই দুটি ফ্লাইটের সময় সকাল ১০টা। আগ্রহী যাত্রীরা সরাসরি টিকেট সংগ্রহ করতে পারবেন বিধায় দূতাবাসের পূর্বের উল্লিখিত গুগল ফর্ম পূরণের আর প্রয়োজন নেই।
এনআই/এমএসএ