বিজ্ঞাপন

বিনা চিকিৎসায় মারা যায় ৮০ ভাগ রোগী

বিনা চিকিৎসায় মারা যায় ৮০ ভাগ রোগী

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে কারা, গোপন রাখল বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, তা শেষ সময় পর্যন্ত গোপন রেখেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের অধিবেশন বসছে। শেষ মুহূর্তে এসে স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।

দেশ রূপান্তর

গোপন ড্রোনের নিশানায় অপরাধীরা

ঈদুল ফিতর সমাগত। আগামী সপ্তাহ থেকেই দেশে শুরু হচ্ছে বড় ছুটি। এই ছুটি এবং উৎসব উদযাপন কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশ জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘœ করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার অত্যাধুনিক প্রযুক্তিরও ব্যবহার হবে। আকাশ থেকে গোপন ড্রোনের নজরদারি থেকে শুরু করে আইপি ক্যামেরা সবই থাকবে।

যুগান্তর

বিনা চিকিৎসায় মারা যায় ৮০ ভাগ রোগী

কিডনি মানবদেহের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরে বিপাকের মাধ্যমে যে ময়লা ও দূষিত পদার্থ তৈরি হয়, কিডনি সেগুলোকে প্রস্রাবের সাহায্যে বের করে দেয়। কারও একবার কিডনি বিকল হলে ৫০ থেকে ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগ পর্যন্ত অনেক ক্ষেত্রেই দৃশ্যমান কোনো উপসর্গ দেখা যায় না। তখন কিডনি ডায়ালাইসিস (কৃত্রিমভাবে শরীরের রক্ত পরিশোধন) বা ট্রান্সপ্ল্যান্ট (কিডনি প্রতিস্থাপন বা সংযোজন) ছাড়া বেঁচে থাকার বিকল্প উপায় থাকে না। রোগটির চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় দেশে কিডনি বিকল রোগীদের প্রায় ৮০ ভাগই বিনা চিকিৎসায় মারা যায়। তথ্য চিকিৎসা বিশেষজ্ঞদের।

কালবেলা

মন্ত্রণালয়ে অযৌক্তিক সংযুক্ত শতাধিক বিচারক

সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ কামরুন্নাহার। আলোচিত রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলার বিচারক ছিলেন। ওই ঘটনায় ২০২১ সালে দেওয়া রায়ে ধর্ষণে অভিযুক্ত আপন জুয়েলার্সের মালিকের ছেলেসহ পাঁচ আসামির সবাইকে খালাস দেন তিনি। রায়ের পর্যবেক্ষণে ধর্ষণের ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে মামলা না নিতে পুলিশকে পরামর্শ দেন।

দেশ রূপান্তর

হরমুজ ঘিরে উত্তেজনা

যুদ্ধরত যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে বিশ্ব তেল পরিবহনে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান সেখানে বিস্ফোরক মাইন পেতে রাখছে এবং একের পর এক জাহাজে আঘাত হানছে এমন ঘটনা ঘটতে থাকায় এ উত্তেজনা দেখা দেয়।

কালের কণ্ঠ

পোশাক রপ্তানিতে ভাটার টান

পোশাক রপ্তানিতে চলছে ভাটার টান। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে ৩.৭৩ শতাংশ। জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে এই খাত থেকে মোট রপ্তানি আয় হয়েছে দুই হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার। এ সময় ইইউতেও রপ্তানি কমেছে ৫.৪৯ শতাংশ।

আজকের পত্রিকা

ডেমু বদলে হচ্ছে কমিউটার, নতুন দুই আন্তনগর ট্রেন

রেলের দুটি রুটে নতুন আন্তনগর ট্রেন চালু, পুরোনো কারখানার আধুনিকায়ন ও নতুন কারখানা স্থাপন, অকেজো ডেমু ট্রেনকে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেনে রূপান্তর ও জনপ্রিয় রুটে বেসরকারি ট্রেন চালুর মতো বিভিন্ন নতুন উদ্যোগের কথা ভাবছে রেলপথ মন্ত্রণালয়। রেল যোগাযোগের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়ার কথা হচ্ছে। এ বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়নে আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ে সভা হবে।

কালের কণ্ঠ

মিথ্যায় হাবুডুবু ফারুক ওয়াসিফ

বাংলায় বেশ কয়েকটি জনপ্রিয় প্রবাদ আছে। যেমন—শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা; এক মিথ্যা ঢাকতে হাজারটা মিথ্যা; চোরের মার বড় গলা ইত্যাদি। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফের জন্য এ জাতীয় যত প্রবাদ আছে, তার সবই যেন প্রযোজ্য হয়ে গেছে। কালের কণ্ঠে গত ৫ মার্চ ‘ফারুক ওয়াসিফ, আপনিও!’ শিরোনামে যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়; তার পর থেকে যে প্রতিক্রিয়া তিনি দেখাচ্ছেন, তাতে সেটাই প্রতীয়মান হচ্ছে।

আজকের পত্রিকা

ডিজেল সংকটে কনটেইনার ডিপোর কার্যক্রম ঝুঁকিতে

ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি আমদানি কার্যক্রম এবং বন্দরের সামগ্রিক কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বণিক বার্তা

ফেব্রুয়ারির বেতন হয়নি ৫৩% কারখানায়, ঈদ বোনাস দেয়নি ৮৪%

আর ঈদ বোনাস পরিশোধের নির্দেশনা ছিল আজ ১২ মার্চের মধ্যে। দেশের শিল্প অধ্যুষিত এলাকাগুলোর আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত সংস্থা শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল বেলা সাড়ে ৩টা পর্যন্ত আট শিল্প এলাকার ৫২ দশমিক ৬০ শতাংশ কারখানার কর্মীরা ফেব্রুয়ারির বেতন পাননি। আর ঈদের বোনাস পরিশোধ হয়নি ৮৩ দশমিক ৯৭ শতাংশ কারখানায়।

কালের কণ্ঠ

মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ

২০২৪ সালের ৫ আগস্ট থেকে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বহুল ব্যবহৃত একটি শব্দ মব। দেড় বছর ধরে দেশের মানুষ দেখে আসছেন—মব কাকে বলে, কত প্রকার ও কী কী। অনেকে বলতে থাকেন, দেশটা এখন ‘মবের মুল্লুক’। তবে পথেঘাটে প্রকাশ্যে যেসব মবসন্ত্রাস ঘটেছে, কেবল সেগুলোই দেখার দুর্ভাগ্য হয়েছে দেশবাসীর।

সমকাল

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানি দিয়ে পরিচালনায় চুক্তি প্রক্রিয়া বৈধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল খারিজের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। 

প্রথম আলো

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এখন ১০৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ২৩০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রয়েছেন। এত বেশিসংখ্যক আইন কর্মকর্তা এর আগে কখনো ছিল বলে জানা যায়নি। তাঁরা নিয়োগ পেয়েছেন গত অন্তর্বর্তী সরকারের সময়ে। এ দুই পদে এত বেশিসংখ্যক নিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনবিশেষজ্ঞরা।

বিবিসি বাংলা

জ্বালানি সংকট মোকাবিলায় কী করছে বাংলাদেশ?

জ্বালানি নিতে ঢাকায় ফিলিং স্টেশনের সামনে লম্বা লাইনে যানবাহনের অপেক্ষা। কখনো লাইনে দাড়ানো নিয়ে বাকবিতণ্ডা, আবার কখনো চাহিদা মতো জ্বালানি না পেয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগ উঠছে।

সরকারের পক্ষ থেকে 'আপাতত জ্বালানি সংকট নেই' এমন বার্তা দেওয়া হলেও অস্থিরতা কাটেনি। বরং জ্বালানি নিয়ে অনিশ্চয়তার শঙ্কায় ফিলিং স্টেশনে হুমড়ি খেয়ে পড়ছেন অনেকে।

সমকাল

প্রথম অধিবেশনে উত্তাপ ছড়াবে জুলাই সনদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। ৫ আগস্ট-পরবর্তী রাজনীতির নতুন বিরোধ ‘জুলাই সনদ বাস্তবায়ন’ নিয়ে সিদ্ধান্ত হবে এই অধিবেশনে। পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে জারি করা ১৩৩ অধ্যাদেশের ভাগ্যও প্রথম অধিবেশনে নির্ধারণ হবে। প্রথম দিনেই আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান সব অধ্যাদেশ সংসদে উত্থাপন করতে যাচ্ছেন।   

বিবিসি বাংলা

বাংলাদেশ, ভারত, চীনসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র তাদের বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে। এই তালিকায় আছে বাংলাদেশ ও ভারতের নামও।

গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

বিবিসি বাংলা

সংসদীয় শব্দমালা - কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী?

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হচ্ছে আজ। এবারের সংসদকে ঘিরে বিশ্লেষকদের আগ্রহের অন্যতম কারণ হলো বেশ কিছু দিকের নতুনত্ব।

গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের ১৮ মাস পর গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে এই সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি এবং সংসদেও তাদের প্রতিনিধিত্ব নেই।

প্রথম আলো

বিস্তৃত হচ্ছে এনসিপি, চারটি সংগঠন হয়েছে, আরও দুটি আসছে

জাতীয় রাজনীতিতে অবস্থান মজবুতের লক্ষ্যে পেশাভিত্তিক অঙ্গনগুলোতে ছড়াতে চাইছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দলটি এরই মধ্যে দুটি সহযোগী ও দুটি অঙ্গসংগঠন গড়ে তুলেছে। অচিরেই আরও দুটি সহযোগী সংগঠনের আত্মপ্রকাশ হচ্ছে।

বিবিসি বাংলা

গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নিশ্চুপ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ২৮শে ফেব্রুয়ারি। পরের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনাকে একটি 'হত্যাকাণ্ড' এবং 'মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন' বলে বর্ণনা করেন।

তবে কারা এটা ঘটিয়েছে, তা নিয়ে তিনি কিছুই বলেন নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো শোকবার্তায় মি. পুতিন যুক্তরাষ্ট্র বা ইসরাইলের নামও উল্লেখ করেন নি।

প্রথম আলো

টেম্পোস্ট্যান্ড ও ফুটপাতে চাঁদাবাজিতে কারা কারা, তালিকা করছে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর সারা দেশের চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শুরু করেছে পুলিশ। টেম্পোস্ট্যান্ড, ফুটপাতসহ পাঁচটি ক্ষেত্র ঠিক করে এখন তথ্য সংগ্রহ চলছে। বিভিন্ন অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী, মাদক বিক্রেতাদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে তালিকা করে দ্রুতই অভিযান শুরু হবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।