• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

কাজী ফিরোজ রশীদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ মার্চ ২০২৬, ১৯:৫৮
অ+
অ-
কাজী ফিরোজ রশীদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রভাবশালী নেতা কাজী ফিরোজ রশীদ এবং তার স্ত্রী সুলতানা রশীদের নামে অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বিজ্ঞাপন

ইতোমধ্যে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যে কোনো সময় সম্পদের নোটিশ ইস্যু হতে পারে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, কাজী ফিরোজ রশীদের নামে ৯ কোটি ৫৫ লাখ ৭৫ হাজার ১৮৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। ঋণ ও দায়-দেনা বাদ দিলে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৯ কোটি ৪৩ লাখ ৯৮ হাজার ৭৩৬ টাকা। বিপরীতে তার বৈধ আয় ও সঞ্চয় পাওয়া গেছে ৮ কোটি ৬১ লাখ ৫০৪ টাকা। অর্থাৎ, তার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৮২ লাখ ৯৮ হাজার ২৩২ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ফিরোজ রশীদের স্ত্রী সুলতানা রশীদের নামে ৬ কোটি ৩ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর এবং ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার টাকার অস্থাবর সম্পদসহ মোট ৯ কোটি ৭৬ লাখ ৭১ হাজার ৩০৭ টাকার সম্পদের হদিস পেয়েছে দুদক। বৈধ উৎস পাওয়া যায় ৯ কোটি ৩ লাখ ১৪ হাজার ৯৭০ টাকা। ফলে তাঁর নামে ৭৩ লাখ ৫৬ হাজার ৩৩৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। 

অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক তাঁদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেয় কমিশন।  

আরএম/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎজুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ

মেয়ের জন্য ল্যাপটপ চেয়েছিলেন ওসি, শাস্তি দাবি ব্যবসায়ীদের

মেয়ের জন্য ল্যাপটপ চেয়েছিলেন ওসি, শাস্তি দাবি ব্যবসায়ীদের

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা