• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৬, ২০:০৭
অ+
অ-
মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন উপজেলার খৈয়াছড়া ইউনিয়নর পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষ করে ব্যক্তিগত গাড়িতে বড়তাকিয়ার দিকে ফিরছিলেন কামাল উদ্দিন। পথে নিপ্পন কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক তার গাড়িকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি ভেতরে আটকে পড়েন।

বিজ্ঞাপন

স্থানীয়রা গাড়ি কেটে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মিরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনায় জড়িত ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরএমএন/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনাদুর্ঘটনাচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক

রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক