• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
শনিবার আপডেট নেবেন প্রধানমন্ত্রী

তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ মার্চ ২০২৬, ২১:৪৬
অ+
অ-
তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়

দীর্ঘদিন ধরে আটকে থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আবারও আলোচনা শুরু করছে সরকার।

বিজ্ঞাপন

এ লক্ষ্যে আগামীকাল (শুক্রবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে বাংলাদেশের পক্ষে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সূত্র জানায়, নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে এ বিষয়ে প্রথম আনুষ্ঠানিক আলোচনা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চুক্তিগত ও পরিচালনাগত জটিলতা নিরসনের মাধ্যমে টার্মিনালটি দ্রুত চালুর পথ খুঁজতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র আরও জানায়, মূলত টার্মিনাল ব্যবস্থাপনা, পরিচালন নিয়ন্ত্রণ এবং আয়ের অংশীদারিত্ব নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো না যাওয়ায় আগের অন্তর্বর্তী সরকারের সময় প্রকল্পটি চালু করা সম্ভব হয়নি। আগামীকালের আলোচনার ফলাফল শনিবার প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে, সেখান থেকেই পরবর্তী নীতিগত সিদ্ধান্ত আসবে।

২০১৭ সালে অনুমোদন পাওয়া এবং ২০১৯ সালে নির্মাণকাজ শুরু হওয়া তৃতীয় টার্মিনাল প্রকল্পের ব্যয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। বর্তমানে প্রকল্পের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হলেও ২০২৩ সালের অক্টোবরে সফট উদ্বোধনের পরও এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি।

এআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাহজালাল বিমানবন্দরথার্ড টার্মিনালবেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়এভিয়েশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

বৃহস্পতিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

বৃহস্পতিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন্ত্রী

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন্ত্রী

১২ দিনে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল

আজও বাতিল ২৪টি১২ দিনে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল