• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

ডিএমপির বিভিন্ন বিভাগে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ০৪:১৯
অ+
অ-
ডিএমপির বিভিন্ন বিভাগে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ ও জোনে ৮ জন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আদেশ অনুযায়ী, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকারকে ট্রাফিক-মতিঝিল বিভাগের রামপুরা জোনে পদায়ন করা হয়েছে।

সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার ইমরানুল ইসলামকে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগের ট্রাফিক-সবুজবাগ জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদকে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (উত্তর) এ কর্মরত সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে ট্রাফিক-মতিঝিল বিভাগের ট্রাফিক-সবুজবাগ জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

লজিস্টিকস বিভাগের ইকুইপমেন্ট শাখায় কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. সাইদুর রহমান শেখকে তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনে, পিওএম-পূর্ব বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার শুভ্র দেবকে ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-ধানমন্ডি জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসিকিউশন বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার হাসান রাশেদ পরাগকে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পশ্চিমে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগের ট্রাফিক-রামপুরা জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার এ কে এম নছরুত হাসানকে ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক-ডেমরা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসএএ/এসএইচএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশ সুপারপুলিশডিএমপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

নিরাপদ ঈদযাত্রায় যাত্রীদের কয়েক দফা সতর্কতা পুলিশের

নিরাপদ ঈদযাত্রায় যাত্রীদের কয়েক দফা সতর্কতা পুলিশের