• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঈদে বছিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিসের সময়সূচি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ১৭:০৭
অ+
অ-
ঈদে বছিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিসের সময়সূচি ঘোষণা
ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ করতে রাজধানীর বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সদরঘাট নদীবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপ কমানো এবং বিকল্প নৌপথে যাতায়াতের সুযোগ দিতে বছিলা ব্রিজসংলগ্ন লঞ্চঘাট (ব্রিজের নিচে) এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে এ বিশেষ সার্ভিস চালু করা হবে। আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা ঘাট থেকে ছয়টি এবং শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে তিনটি লঞ্চ বিভিন্ন নৌপথে চলাচল করবে।

ঘোষিত সূচি অনুযায়ী, বছিলা ঘাট থেকে সকালে হাকিমুদ্দিন, শরীয়তপুর ও চাঁদপুর রুটে লঞ্চ ছেড়ে যাবে। দুপুরে ইলিশা ও গলাচিপা এবং বিকেলে আবার ইলিশা রুটে লঞ্চ চলাচল করবে। অন্যদিকে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে সকালে দুটি লঞ্চ চাঁদপুর এবং একটি লঞ্চ বরিশাল রুটে চলাচল করবে। একই লঞ্চ সন্ধ্যায় বরিশাল থেকে শিমুলিয়ায় ফিরবে।

এ ছাড়া ঈদযাত্রায় যাত্রীসেবা বাড়াতে সদরঘাট নদীবন্দরে প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল বহনে বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। আগামী ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন এ সেবা চালু থাকবে। একই সময়ে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য সদরঘাট ও বরিশাল নদীবন্দরে হুইলচেয়ার সেবাও দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএ আশা করছে, এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে। এজন্য যাত্রীদের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

এসএইচআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

ঈদে বর্ণিল ইজি ফ্যাশন

ঈদে বর্ণিল ইজি ফ্যাশন

একই রুট, একই বাসে ঈদ উপলক্ষ্যে দ্বিগুণ ভাড়া

একই রুট, একই বাসে ঈদ উপলক্ষ্যে দ্বিগুণ ভাড়া

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?