• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ২০:২৬
অ+
অ-
চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনে ডাকাতি ও মালামাল লুটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম শিল্প পুলিশ-৩-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি আনোয়ারার মোহাম্মদপুরে অবস্থিত চায়না ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনে ডাকাতির ঘটনা ঘটে। ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল আগ্নেয়াস্ত্র, রামদা, ছুরি ও লোহার রড নিয়ে জোনের পশ্চিম পাশের সীমানা প্রাচীরবিহীন অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে ফেলে। এরপর সিসিটিভি ক্যামেরা ভেঙে জোন কম্পাউন্ড ও কনটেইনারে রাখা বিভিন্ন যন্ত্রপাতি লুটে নিয়ে যায়।

এ ঘটনায় কর্তৃপক্ষের পক্ষে স্টোর ম্যানেজার ওয়েন জিইয়ং বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১৫-২০ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ গত শুক্রবার হেলাল হোসেন (২৯) নামের স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সালাহউদ্দীন (৩৩), মো. রবিউল হোসেন ওরফে সোহেল (৩০) ও মো. এসকান্দার ওরফে মদনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম শিল্প পুলিশ-৩-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

এমআর/ বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরপুলিশগ্রেফতারঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

রোগীদের উন্নত চিকিৎসা সহায়তায় চট্টগ্রামে অ্যাপোলোর উদ্যোগ

রোগীদের উন্নত চিকিৎসা সহায়তায় চট্টগ্রামে অ্যাপোলোর উদ্যোগ

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার