• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ২০:৩৯
অ+
অ-
সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিপণিবিতানগুলোতে পাঞ্জাবি কেনার ধুম পড়েছে, যেখানে দুই থেকে চার হাজার টাকা দামের পাঞ্জাবির প্রতি ক্রেতাদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বিভিন্ন শপিং মল ঘুরে এ চিত্র দেখা যায়। 

ঈদকে সামনে রেখে রাজধানীর ফ্যাশন হাউসগুলো বাহারি ডিজাইন ও বিভিন্ন রঙের পাঞ্জাবিতে সেজেছে। আড়ং, ইলিইয়িন, রঙ বাংলাদেশ, লা রিভ, টুয়েলভ ক্লথিং ও কে ক্র্যাফটের মতো দেশীয় ব্র্যান্ডগুলো বিশেষ ঈদ সংগ্রহ ও নানা ছাড় নিয়ে আসায় শোরুমগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। কেবল বড় শপিং মলগুলোতেই নয়, ফুটপাতের দোকানগুলোতেও দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। 

আরও পড়ুন
একই রুট, একই বাসে ঈদ উপলক্ষ্যে দ্বিগুণ ভাড়া
ঈদে বছিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিসের সময়সূচি ঘোষণা
ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা যায়, এবার ৩ থেকে ৪ হাজার টাকা দামের পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। তবে ৫ থেকে ৬ হাজার টাকা মূল্যের পাঞ্জাবিও উল্লেখযোগ্য হারে বিক্রি হচ্ছে। রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ আজিজ সুপার মার্কেট, কাঁটাবন, মৌচাক ও নয়াপল্টন এলাকার বিপণিবিতানগুলোতে সুতির পাশাপাশি সফট লিনেন, কাবুলি ও প্রিন্টের পাঞ্জাবির প্রতি ক্রেতাদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে।

এসব মার্কেটে ৫০০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত দামের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। পাশাপাশি পাঞ্জাবির সঙ্গে মানানসই পায়জামা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে। দেশি ব্র্যান্ডের পাশাপাশি নয়াপল্টনের পলওয়েল ও সিটি হার্টের মতো মার্কেটগুলোতে বিদেশি ব্র্যান্ডের পাঞ্জাবির সংগ্রহও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।

এলিফ্যান্ট রোডের পাঞ্জাবির বাজারে সাভার থেকে সপরিবারে আসা দিদার আহমেদের মতে, এবার পাঞ্জাবির দাম কিছুটা বাড়তি। তিনি জানান, ৪ থেকে ৫ হাজার টাকার নিচে ভালো মানের পাঞ্জাবি মেলা কঠিন। তবুও অনেক দোকান থাকায় যাচাই-বাছাই করে বাবা-ছেলের জন্য সিল্কের পাঞ্জাবি কেনার চেষ্টা করছেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, এলিফ্যান্ট রোডের সুরভী ফ্যাশনের মালিক আজাদ জানান, আজ বাজারে ক্রেতাদের সমাগম অনেক বেশি। তার দোকানে ৩ থেকে ৫ হাজার টাকা দামের পাঞ্জাবিই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তবে শোরুম ভেদে এর চেয়েও দামি পাঞ্জাবি বাজারে থাকলেও তার দোকানে ১০ হাজার টাকার বেশি মূল্যের কোনো সংগ্রহ নেই।

সোলেমান নামের এক ক্রেতা তার স্ত্রী আফরোজা বেগমের পছন্দ অনুযায়ী ৩২শ টাকা দিয়ে একটি রেমি কটনের পাঞ্জাবি কিনেছেন। এর আগে সোলেমান তার স্ত্রীকে শাড়ি, জুতা ও চুড়ি উপহার দিয়েছেন। প্রতিদান হিসেবে স্ত্রী আফরোজা বেগম বলেন, আমাদের জন্য যিনি এতো কিছু কিনে দিয়েছেন, তার জন্য কি আমরা একটি পাঞ্জাবি কিনতে পারি না?

তবে বাজেটের সঙ্গে পছন্দের অমিল থাকায় কিছুটা বিপাকে পড়েছেন আমজাদ ও রবিউল নামের দুই বন্ধু। একই রঙের পাঞ্জাবি কিনতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ঘুরছেন তারা। তাদের বাজেট ২ হাজার টাকা হলেও পছন্দসই পাঞ্জাবিগুলোর দাম ৩ হাজার টাকার উপরে চাওয়া হচ্ছে। কাঙ্ক্ষিত পাঞ্জাবি না পেয়ে শেষ পর্যন্ত নিউ মার্কেটে ভাগ্য পরীক্ষা করছেন এই দুই বন্ধু। দামে মিললেই কিনে নেবেন। 

এমএসআই/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরঈদের ছুটিবাজার দররাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বর্ণিল ইজি ফ্যাশন

ঈদে বর্ণিল ইজি ফ্যাশন

একই রুট, একই বাসে ঈদ উপলক্ষ্যে দ্বিগুণ ভাড়া

একই রুট, একই বাসে ঈদ উপলক্ষ্যে দ্বিগুণ ভাড়া

ঈদে বছিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিসের সময়সূচি ঘোষণা

ঈদে বছিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিসের সময়সূচি ঘোষণা

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?