• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

‘প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে সবাই ডেঙ্গু থেকে রক্ষা পাব’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ২০:৪৪
অ+
অ-
‘প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে সবাই ডেঙ্গু থেকে রক্ষা পাব’

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) চট্টগ্রামের ডিসি হিলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। 

উদ্বোধনের পরে ডিসি হিলের আশেপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এর আগে শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। এটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজে এসে শেষ হয়। 

আরও পড়ুন
সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়
চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার
হত্যা মামলায় চট্টগ্রাম থেকে মা-বাবাসহ ছেলে গ্রেপ্তার

বিজ্ঞাপন

র‍্যালি শেষে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এবং সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের মাসব্যাপী সচেতনতা সৃষ্টির প্রশংসা করে বলেন, সামনে যেহেতু বর্ষা মাস আসছে, তাই আমরা যদি এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি, তাহলে আমরা সবাই—এই শহরের মানুষ—ডেঙ্গু থেকে রক্ষা পাবো।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। তারা আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। বিশেষভাবে বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় যাতে পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্মাতে না পারে, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ডেঙ্গুকে মহামারী রোগ হিসেবে উল্লেখ করে বলেন, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দোষারোপ করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। যখন কেউ আক্রান্ত হয়, তার প্লেটলেটের সংখ্যা কমে যায় এবং সে ঝুঁকিতে পড়ে। আমরা চাই কোনো মানুষের জীবন ঝুঁকির মধ্যে না পড়ুক। এজন্য আগে থেকে প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা সচেতন হই এবং আমাদের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, বিশেষ করে যেখানে ডেঙ্গু মশা বিস্তার করে, সেইসব এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখি, তবে আমরা স্বাভাবিকভাবেই ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ থেকে নিজেদের নিরাপদ রাখতে পারব।

তিনি আরও জানান, ডেঙ্গুর মৌসুম শুরু না হওয়া সত্ত্বেও ইতোমধ্যেই চট্টগ্রাম জেলায় ৯৫ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং গত মাসে একজন রোগীর মৃত্যু হয়েছে। আমরা চাই না কোনো মানুষের প্রাণহানি ঘটুক। এজন্য প্রতিটি মানুষের নিরাপত্তার দিকে গুরুত্ব দিয়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমাদের যেকোনো ধরনের রোগ থেকে শুরু করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই সরকার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক কার্যক্রম শুরু হয়েছে, যা মাসব্যাপী চলবে।

জেলা প্রশাসন জানিয়েছে, এই মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিষ্কার করা হবে এবং জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সম্পৃক্ত করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরডেঙ্গু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

‘খাল খনন কর্মসূচি, কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে’

‘খাল খনন কর্মসূচি, কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে’

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে বিমান বাহিনীর জনসচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে বিমান বাহিনীর জনসচেতনতামূলক কর্মসূচি

চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার