• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

দোহাজারীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ০৮:১৫
অ+
অ-
দোহাজারীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু

চট্টগ্রামের দোহাজারী এলাকায় প্রতিবেশীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. সালাউদ্দিন (৪২) কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি চন্দনাইশ উপজেলার দিয়ারকূল খান সামানপাড়া এলাকায় বসবাস করতেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দোহাজারী পৌরসভার দিয়ারকূল এলাকায় ইদ্রিসের বাড়ির সামনে সালাউদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, সালাউদ্দিন ও অভিযুক্ত হানিফ প্রতিবেশী। তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। শুক্রবার রাতেও একই বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হানিফ ছুরিকাঘাত করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী হানিফকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরএমএন/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা