• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেনে স্বস্তি ও আরামদায়ক যাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ১৬:০৮
অ+
অ-
ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেনে স্বস্তি ও আরামদায়ক যাত্রা

ঈদ মানেই আনন্দ। ঈদে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে ছুটি যাওয়া আরো বেশি আনন্দের। তবে ঈদযাত্রায় ভোগান্তির গল্পও কম শোনা যায় না। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে ঈদের আগে বাড়তি চাপ এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের আগে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এবারও গত কয়েকদিন ধরে উত্তরাঞ্চলের মানুষদের ট্রেনযাত্রায় গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের আগে পাঠিয়ে দিতে দেখা গেছে। এতে তুলনামূলক কম চাপে অনেকটা স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক ঈদযাত্রা উপভোগ করছেন তারা।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে ঘরমুখো মানুষের তুলনামূলক কম চাপ লক্ষ্য করা গেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ঈদযাত্রার বাড়তি ভিড় এড়াতে পরিবারের উপার্জন কর্তাকে রেখেই গ্রামের বাড়িতে ছুটছেন। অনেক ব্যাচেলর শিক্ষার্থী পার্ট টাইম জব কিংবা টিউশন আগে শেষ করে গ্রামের বাড়িতে যাচ্ছেন। অসুস্থ ও বৃদ্ধদেরও আগে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন অনেকে। সার্বিকভাবে যাত্রীদের কম ভিড়ে অনেকটা স্বস্তি ও আরামদায়ক যাত্রা করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের আগাম টিকিট কেটে রাখা যাত্রীদের ঈদযাত্রার তৃতীয় দিনে আজ ঘরমুখো মানুষের সংখ্যা খুবই সীমিত রয়েছে। গত দুই দিন অনেকটা ভিড় দেখা গেলেও আজ তা ছিলো না। আগাাম টিকিট কেটে রাখা যাত্রীদের বড় একটা অংশ গত দুদিনে চলে গেছেন। আর যারা যেতে পারেননি তাদের বেশিরভাগ দুই-একদিন পর পরিবারের সবাই একসঙ্গে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন।

টাঙ্গাইলগামী ট্রেনের যাত্রী ঢাকা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রোম্মান বলেন, ‘আমি টিউশনি করে নিজের পড়াশোনা ও ঢাকায় থাকার খরচের ব্যবস্থা করি।  টিউশনি আগে ছুটি দিয়ে বাড়িতে যাচ্ছি। বাড়িতে বৃদ্ধ বাবা-মা ও ছোট ভাই রয়েছেন। অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি তাই অনেক ভালো লাগছে। তাছাড়া প্রতিবছর বাবা-মার সঙ্গে ঈদ করতে বাড়িতে যাওয়া অন্যরকম আনন্দের, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

বিজ্ঞাপন

দুপুর সোয়া ১টায় জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি আন্তঃনগর ট্রেনের যাত্রী সুমাইয়া বলেন, বাবাকে রেখে আমি, আমার ছোট ভাই ও আমার আম্মু আগে গ্রামের বাড়িতে যাচ্ছি। ছোট ভাই ও আমার স্কুল-কলেজ বন্ধ রয়েছে তাই আমরা একটু আগেই চলে যাচ্ছি। বাবার অফিস ছুটি হবে ২৭ রমজানে, সে তখন আসবে। একবছর পর গ্রামের বাড়িতে যাচ্ছি, খুব আনন্দ লাগছে।’

লোকমান নামের একজন তার পরিবারকে ট্রেনে তুলে দিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন। তিনি বলেন, ‘আমার ছুটি হবে ১৮ মার্চ। ওইদিন বাড়তি চাপ থাকবে ভেবে স্ত্রী ও ছেলেকে আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আজ ট্রেনে একদমই চাপ দেখছি না। পরবর্তী স্টেশনগুলো থেকে বেশি যাত্রী না উঠলে স্বস্তি ও আরামদায়ক জার্নি হবে বলে আশা করছি। ওদের জন্য আগাম টিকিট সংগ্রহ করতে পেরেছি। কিন্তু, আমি যেদিন যাবো সেদিনের আগাম টিকিট পাইনি।’

ট্রেনের টিটিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ঈদযাত্রার বড় ভিড় শুরু হতে পারে সোমবার (১৬ মার্চ) থেকে। চাকরিজীবীদের ছুটি হয়নি এখনো। তাই অনেক পরিবারই শেষের দিনগুলোতে বেশি ভিড় করবেন বলে তাদের ধারণা।

বিজ্ঞাপন

এমএমএইচ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদযাত্রাঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের ছুটিতে যেতে পারেন ফুলের রাজধানীসহ যশোরের যেসব স্থানে

ঈদের ছুটিতে যেতে পারেন ফুলের রাজধানীসহ যশোরের যেসব স্থানে

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন নরসিংদীর আকর্ষণীয় দুই স্পটে

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন নরসিংদীর আকর্ষণীয় দুই স্পটে

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল