• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ১৬:২৩
অ+
অ-
ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঈদুল ফিতর উপলক্ষ্যে টিকিটধারী যাত্রীদের ভ্রমণ সুবিধা নিশ্চিত করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞাপন

এর ফলে অন্য জেলার আন্তঃনগর ট্রেনে যারা ঢাকা থেকে জয়দেবপুর এবং জয়দেবপুর থেকে ঢাকা স্টেশনে নিয়মিত যাতায়াত করতেন, তারা ঈদে রআগ পর্যন্ত এ রুটে ভ্রমণ করতে পারবেন না। 

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন
ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেনে স্বস্তি ও আরামদায়ক যাত্রা

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, আগামী ১৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একই সঙ্গে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনেও কোনো টিকিট দেওয়া হবে না।

বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা রাখা হয়েছে। 

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মীদের তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি র‌্যাব, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় যেকোনো নাশকতামূলক তৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

/এমএইচএন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরঈদযাত্রাট্রেন চলাচল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদের ছুটিতে যেতে পারেন ফুলের রাজধানীসহ যশোরের যেসব স্থানে

ঈদের ছুটিতে যেতে পারেন ফুলের রাজধানীসহ যশোরের যেসব স্থানে

ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেনে স্বস্তি ও আরামদায়ক যাত্রা

ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেনে স্বস্তি ও আরামদায়ক যাত্রা