• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ১৭:১৭
অ+
অ-
বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অ্যাডগ্রেড অংশের জরুরি সংস্কার কাজ দ্রুততম সময়ে শেষ করার নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) বিআরটিএর আবদুল্লাপুর ইন্টারসেকশন পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন।

বিআরটি প্রকল্পের মেয়াদ ২৪ সালের ৩১ ডিসেম্বর উত্তীর্ণ হওয়ায় এবং প্রস্তাবিত আরডিপিপি একনেক অনুমোদিত না হওয়ায় এবং ঠিকাদার না থাকায় ওই ইন্টারসেকশনের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। জনদুর্ভোগ লাঘবের স্বার্থে ওই প্রকল্পের অ্যাটগ্রেডের আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গী ইউ-টার্ন অংশের রিজিড পেভমেন্ট কাজটি প্রকল্প থেকে পৃথক করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেটে বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচিত ঠিকাদারের সঙ্গে গত ১৯ জানুয়ারি চুক্তি স্বাক্ষর এবং ১ মার্চ তারিখে কার্যাদেশ দেওয়া হয়েছে। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশনার আলোকে গত ৫ মার্চ থেকে ওই অংশের অস্থায়ী মেরামত কাজ জরুরিভিত্তিতে শুরু হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে ঠিকাদারের মাধ্যমে ওই অংশের অস্থায়ী মেরামত কাজ করা হয়েছে। এর ফলে জনভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে। পরিদর্শনকালে সচিব ওই অংশের অস্থায়ী মেরামত কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং স্থায়ী অর্থাৎ রিজিড পেভমেন্ট কাজের বর্তমান অবস্থা সম্পর্কে দায়িত্বরত প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য গ্রহণ করেন। একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে সে অনুযায়ী রিজিড পেভমেন্ট কাজটি যথাসময়ে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

সচিব বলেন, প্রধানমন্ত্রী সারাদেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য সদয় নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এই এবারের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সার্বক্ষণিক মনিটরিং করছেন। বিআরটি প্রকল্প ঢাকা ও গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি প্রকল্প। আবদুল্লাহপুর অংশটি এই প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল। জনদুর্ভোগ কমিয়ে রিজিড পেভমেন্ট কাজটি গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশটি এই করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন। আসন্ন ইদে জনসাধারণের ভোগান্তি লাঘবে আমরা দিনরাত অস্থায়ী মেরামত কার্যক্রম করে যাচ্ছি। ইদে যাত্রীদের স্বাচ্ছন্দ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য এখন প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম করছে। ঈদের পরে অ্যাডগ্রেডের এ অংশের পূর্ণ সংস্কার কাজ পুরোদমে চালু হবে।

ওএফএ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু