• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ১৭:৩০
অ+
অ-
ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

এবারের ঈদযাত্রায় ভয়াবহ পরিবহন সংকটে পড়তে যাচ্ছেন গাজীপুরের তৈরি পোশাক ও অন্যান্য খাতের শ্রমিকরা। গাজীপুর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলায় প্রতি বছর ঈদে তারা গ্রামের বাড়িতে যাতায়াত করেন। তাদের ভোগান্তি এড়াতে ৫০০ বিআরটিসি এবং ৫০০ বেসরকারি কোম্পানির বাস বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) এক বার্তায় সংগঠনটি জানায়, ঢাকা থেকে গাজীপুর হয়ে উত্তরাঞ্চলগামী সবকটি বাসের টিকিট ঢাকায় বিক্রি শেষ হয়ে যাওয়ায় গাজীপুরের চন্দ্রায় অবস্থিত কাউন্টারগুলোতে বিক্রির জন্য কোনো টিকিট বরাদ্দ নেই। বিষয়টি নজরে আসায় সম্প্রতি পুলিশ চন্দ্রার উত্তরাঞ্চলগামী সব বাস কাউন্টার তুলে দিয়েছে। এছাড়া বিপুল সংখ্যক শ্রমিক অধ্যুষিত গাজীপুর থেকে দেশের উত্তরাঞ্চলে যাতায়াতের জন্য কোনো বাস সার্ভিস এখনো গড়ে ওঠেনি। ফলে আশুলিয়া ইপিজেড, চন্দ্রা, বাইপাইলসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় অবস্থিত শিল্পকারখানার প্রায় ৪৫ থেকে ৫০ লাখ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের বাড়ি যাওয়ার জন্য কার্যত কোনো যানবাহনের ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা এলাকাভিত্তিক সংগঠিত হয়ে ২০ থেকে ৩০ জন মিলে ট্রাক-পিকআপ কিংবা ঢাকা মহানগরীতে চলাচলকারী লক্কড়-ঝক্কড় সিটি সার্ভিসের বাস ও মিনিবাস রিজার্ভ হিসেবে ভাড়া নিচ্ছেন। 

আরও পড়ুন
দায়িত্ব বাড়ল উপদেষ্টা জাহেদ উর রহমানের, পেলেন আরও দুই মন্ত্রণালয়
বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

সরকার প্রতি বছর ঈদে লক্কড়-ঝক্কড় বাস ও খোলা ট্রাক-পিকআপে যাত্রী বহন নিষিদ্ধ করলেও তৈরি পোশাক ও অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিকসহ নিম্নআয়ের মানুষের কম ভাড়ায় যাতায়াতের পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ কারণেই গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকার নিম্নআয়ের মানুষ এমন ভয়াবহ ভোগান্তির শিকার হচ্ছেন। 

বিজ্ঞাপন

সংগঠনের পর্যবেক্ষণ মতে, গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা ভোগান্তি এড়াতে এবারের ঈদে ঢাকা থেকে ৮ লাখ, গাজীপুর থেকে ৩ লাখ এবং নারায়ণগঞ্জ থেকে ২ লাখসহ সারাদেশে ২২ লাখের বেশি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে চড়ে গ্রামের বাড়িতে যাবে। ফলে এবারের ঈদেও সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে গাজীপুরের শ্রমিকদের জন্য জরুরি ভিত্তিতে অন্তত ৫০০ বিআরটিসি ও ৫০০ বেসরকারি কোম্পানির বাস বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হচ্ছে। 

ওএফএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদযাত্রাবিআরটিসিগার্মেন্টস শ্রমিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেনে স্বস্তি ও আরামদায়ক যাত্রা

ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেনে স্বস্তি ও আরামদায়ক যাত্রা

চট্টগ্রামে ঈদবাজারে ক্রেতাদের ঢল, ফুটপাতে কেনাকাটার ধুম

চট্টগ্রামে ঈদবাজারে ক্রেতাদের ঢল, ফুটপাতে কেনাকাটার ধুম

ঈদযাত্রার তৃতীয় দিনে যাত্রীর চাপ কম, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন

ঈদযাত্রার তৃতীয় দিনে যাত্রীর চাপ কম, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন