চাকরি স্থায়ী ও বেতন ভাতার দাবি নিয়ে ওয়াসার সামনে আউটসোর্সিং কর্মচারীরা

চাকরি স্থায়ী করা এবং বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মচারীরা।
বিজ্ঞাপন
রোববার (১৫ মার্চ) কারওয়ান বাজার ঢাকা ওয়াসা ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা এসব দাবি তুলে ধরেন।
তারা বলেন, দীর্ঘদিন ধরে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করলেও আমরা ন্যায্য বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছি। তাই দ্রুত তাদের চাকরি স্থায়ী করা এবং বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে।
দাবিগুলো দ্রুত মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, দীর্ঘদিনের ন্যায্য অধিকার নিশ্চিত করা হলে প্রতিষ্ঠানটির কাজের গতি ও সেবার মান আরও উন্নত হবে। তাই আমরা সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করছি।
কর্মসূচিতে ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মচারীদের ব্যানারে শতাধিক কর্মচারীরা অংশ নেন।
এএসএস/জেডএস