• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
৫০তম বিসিএস লিখিত পরীক্ষা

আসন পেতে দেরি হতে পারে, পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে যাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ২১:১৬
অ+
অ-
আসন পেতে দেরি হতে পারে, পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে যাওয়ার আহ্বান

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় দৈবচয়ন পদ্ধতিতে আসন বিন্যাস করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রে প্রবেশের আগে কঠোর তল্লাশির মুখোমুখি হতে হবে পরীক্ষার্থীদের৷ এমন অবস্থায় কেন্দ্রগুলোতে আসন বিন্যাস খুঁজে পেতে এবং প্রয়োজনীয় তল্লাশি প্রক্রিয়া সম্পন্ন করতে বাড়তি সময়ের প্রয়োজন হতে পারে বলে অংশগ্রহণকারী প্রার্থীদের সতর্কতা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পরীক্ষার হলে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় বিন্যাসে সাজানো হয়েছে। প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারী দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। এই প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের জন্য নিজেদের নির্ধারিত আসন ও কক্ষ খুঁজে পাওয়া কিছুটা সময়সাপেক্ষ হতে পারে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। 

আরও পড়ুন
প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি
ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি
জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

বিজ্ঞাপন

পিএসসি জানিয়েছে, বিষয়টি প্রবেশপত্রে এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায় উল্লেখ রয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা এবং হলের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কমিশন পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণেরও অনুরোধ জানিয়েছে।

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পিএসসিবিসিএস

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা

৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা

স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা ৩১ মার্চ

৪৮তম বিসিএসস্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা ৩১ মার্চ

Google News
একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি

একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি

২৭ এপ্রিল শুরু হচ্ছে ৫০তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা

২৭ এপ্রিল শুরু হচ্ছে ৫০তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা