• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ২২:৫৫
অ+
অ-
শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর শহীদ মিনারের উপরে পূর্ব শত্রুতার জেরে গুলি করে ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. ঈশান জানান, শহীদ মিনার উপরে পূর্ব শত্রুতার জের ধরে তিন থেকে চার জন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে ও পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে ওসেকে ভর্তি দেয় চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে মারা যায় সে। 

আরও পড়ুন
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার
তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : মন্ত্রী
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শহীদ মিনারের উপর থেকে এক যুবক গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে ওসেকে তিনি মারা যান।

এসএএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমসিরাজধানীর খবরহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান