• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ১৬:২০
অ+
অ-
মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কিশোর মো. হাসান বাবু (১৬) হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. জয়নাল আবেদীন ওরফে লিমনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জয়নাল আবেদীন উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের কুরাঙ্গিরী এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. আবুল কাসেমের ছেলে।

পুলিশ বলছে, শোভনদন্ডী ইউনিয়নের কুরাঙ্গিরী এলাকার ৯ নম্বর ওয়ার্ডে বিলের মধ্যে মহিষ চড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসান বাবুকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে গলাটিপে হত্যা করে মরদেহ বিলের মধ্যে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আসামি আজ (১৬ মার্চ) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২–৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর