• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাংলাদেশকে কর্মসংস্থান-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ১৪:৪১
অ+
অ-
বাংলাদেশকে কর্মসংস্থান-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি

বাংলাদেশে তিন দিনের সফর শেষ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। সফরকালে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

জোহানেস জুট বলেন, বাংলাদেশ সরকার ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশ্বব্যাংক গ্রুপও এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে তরুণ সমাজ ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে আমরা সরকারের পাশে থেকে কাজ করছি।

সফরকালে জোহানেস জুট অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং বিশ্বব্যাংক কীভাবে তাতে সহায়তা করতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

জোহানেস জুট বলেন, গত দশকে বাংলাদেশের শ্রমবাজারে ১ কোটি ৪০ লাখ তরুণ প্রবেশ করলেও চাকরি জুটেছে মাত্র ৮৭ লাখের। অর্থাৎ, প্রায় অর্ধেক তরুণই কর্মসংস্থানের বাইরে থেকে গেছে। বিশেষ করে তরুণীরা বেশি বাধার সম্মুখীন হচ্ছেন। বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে দীর্ঘদিনের ঝুলে থাকা সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন, যাতে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের পথে থাকা বাধাগুলো দূর করা যায়।

বিশ্বব্যাংক জানিয়েছে, তারা দেশীয় সুযোগ কাজে লাগিয়ে স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরির ওপর জোর দিচ্ছে। বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাংক অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ গঠন, ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে।

এসআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিশ্বব্যাংক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবির ‘ক্লাইমেট-স্মার্ট’ প্রকল্প

এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবির ‘ক্লাইমেট-স্মার্ট’ প্রকল্প

ঢাকার নদ-নদী রক্ষায় ৩৭ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

ঢাকার নদ-নদী রক্ষায় ৩৭ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৪.৬ শতাংশ : বিশ্বব্যাংক

অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৪.৬ শতাংশ : বিশ্বব্যাংক

ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, বিশ্বব্যাংকের সতর্কবার্তা

ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, বিশ্বব্যাংকের সতর্কবার্তা