মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশির মরদেহ আসছে আজ

মালদ্বীপের মালেতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মো. তাজ উদ্দিন ইসলামের মরদেহ বুধবার (১৮ মার্চ) দেশে পৌঁছানোর কথা রয়েছে।
বিজ্ঞাপন
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫ প্রবাসী বাংলাদেশির মধ্যে তাজ উদ্দিন ইসলামের মরদেহ আজ বাংলাদেশে পরিবারের করা প্রেরণ করা হবে। ইতোমধ্যে চারজন প্রবাসী বাংলাদেশি কর্মীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেন। আরও দুইজন গুরুতরভাবে আহত হন।
বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে মোট সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এনআই/এমএন