নোয়াখালীতে দেশমাতা ফাউন্ডেশনের ঈদ উপহার—সহস্রাধিক পরিবারের মুখে হাসি

পবিত্র মাহে রমজানের শেষ দশকে নোয়াখালীর সদর ও সুবর্ণচর উপজেলায় প্রায় ১ হাজার ২০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে দেশমাতা ফাউন্ডেশন। প্রতিটি উপহার প্যাকেজে ছিল সেমাই, চিনি, গুঁড়া দুধ, কিসমিস, বাদাম ও শুকনো খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। যা আসন্ন ঈদ উদযাপনে পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।
বিজ্ঞাপন
দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এবং তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম-এর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা হয়।
এ প্রসঙ্গে ব্যারিস্টার আবু সায়েম বলেন, “সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার মাঝে সমভাবে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও উল্লেখ করেন, মানবিক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া হবে।
স্থানীয়দের অভিমত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এ উদ্যোগ নিম্নআয়ের মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে এবং তাদের ঈদ উদযাপনকে কিছুটা স্বস্তিদায়ক করে তুলেছে।
বিজ্ঞাপন
ঈদ উপহার বিতরণ কার্যক্রম বাস্তবায়নে দেশমাতা ফাউন্ডেশনের নোয়াখালী প্রতিনিধিদের মধ্যে কাজী মোহাম্মদ ফাহাদ, ওমর ফারুক খান, ওমর ফারুক রুবেল, মাছুম আহমেদ, হুমায়ুন কবির ও আমির হোসেনসহ অন্যান্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে দেশমাতা ফাউন্ডেশন মানবতার সেবায় নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। এর মধ্যে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের শিশুদের জন্য মাসিক শিক্ষা ভাতা প্রদান একটি উল্লেখযোগ্য ও প্রশংসনীয় কার্যক্রম।
এমটিআই