ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে

ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি আজারবাইজানে পৌঁছেছেন। শুক্রবার (২০ মার্চ) তারা ঢাকায় পৌঁছাতে পারেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুদ্ধবিধস্ত ইরান থেকে আটকে পড়া বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকু নেওয়া হয়েছে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।
ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য রয়েছেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান। এ ছাড়া, প্রত্যাবাসনে সহযোগিতা করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই জন কর্মকর্তাও বাকুতে আছেন।
বিজ্ঞাপন
গত বছর জুনে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের যুদ্ধের সময়ও ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবাসন করা হয়। সে সময় ইরান থেকে সীমান্ত দিয়ে পাকিস্তান হয়ে বাংলাদেশিরা বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।
এনআই/জেডএস