আগারগাঁওয়ে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত সকাল ৮টায়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কেন্দ্রীয় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সেখানে একসঙ্গে ১০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৮টায় সেখানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। ১০ হাজারের পাশাপাশি আরও মুসল্লি হলে তাৎক্ষণিকভাবে যেন নামাজের ব্যবস্থা করা যায়, সে প্রস্তুতিও রাখা হয়েছে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, মুসল্লিদের যেন কোনো অসুবিধা না হয় এবং নারী-পুরুষ সবাই যেন স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বছর ডিএনসিসির পক্ষ থেকে ঢাকার আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে নগরবাসীর জন্য ঈদ জামাতের আয়োজন করা হচ্ছে। ঈদের দিন সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এবার ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা বৃষ্টি হতে পারে ধরে নিয়ে প্রস্তুতি নিয়েছি। আমরা স্টিলের স্ট্রাকচার দিয়ে শেড তৈরি করেছি। বৃষ্টিতেও ঈদ জামাতে আগত মুসল্লিদের কোনো অসুবিধা হবে না। ঈদ জামাতে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এবং তাদের জন্য আলাদা প্রবেশপথও নির্ধারণ করা হয়েছে। এই বিপুলসংখ্যক মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে আর্চওয়ে থাকবে এবং নামাজিদের নিরাপত্তায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
বিজ্ঞাপন
এএসএস/এমএন