বিজ্ঞাপন

ইসলামী আন্দোলনের আহ্বান

ঈদযাত্রা নিয়ে কথার ফুলঝুরি না করে কার্যকর পদক্ষেপ নিন

ঈদযাত্রা নিয়ে কথার ফুলঝুরি না করে কার্যকর পদক্ষেপ নিন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ঈদযাত্রায় প্রাণহানি ও জনদুর্ভোগে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কর্ম ও জীবনের তাগিদে মানুষ ঢাকায় দুর্বিষহ জীবন কাটায়। ফলে দুই-তিন দিনের ছুটি পেলেই গ্রামে যাওয়ার জন্য মানুষের ব্যাকুলতা প্রবল হয়ে ওঠে।

তিনি বলেন, মা, মাটি ও অকৃত্রিম সামাজিকতায় ফিরে যাওয়ার বাসনা তীব্র হয়ে ওঠে। যান্ত্রিকতা ও ছকে বাঁধা জীবন থেকে মুক্তির ইচ্ছে অত্যুগ্র হয়। মানুষের হৃদয়ের এই আকাঙ্ক্ষার সুযোগ নেয় একদল অসাধু লোক। তারা সিন্ডিকেট করে ভাড়া বৃদ্ধি করে এবং কৃত্রিম সংকট তৈরি করে। রাষ্ট্রের কাজ হলো এই অসাধু লোকদের নিবৃত্ত করা এবং তাদের দৌরাত্ম্যে লাগাম টেনে ধরা। সরকারের কাছে আমরা সেটিই প্রত্যাশা করি।

শুক্রবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, নতুন সরকারের সড়ক যোগাযোগমন্ত্রী দায়িত্ব নিয়ে ঈদযাত্রায় নাগরিক ভোগান্তি দূর করতে পারেননি। নির্মম দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের পুরোনো সংস্কৃতি ফিরে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, সরকার এবং বিশেষ করে মন্ত্রী কথার ফুলঝুরি ও বাগাড়ম্বর না করে সমস্যা যথার্থভাবে চিহ্নিত করবেন এবং কার্যকর উদ্যোগ নেবেন। 

তিনি আরও বলেন, ঈদের আগে বাড়িতে যাওয়া এবং কর্মস্থলে ফেরত আসার যাত্রা মিলেই ঈদযাত্রা। এর প্রথমাংশ শেষ হয়েছে। স্কুল ছুটি থাকার কারণে ঈদে বাড়িতে যাওয়ার সময় মানুষ পর্যায়ক্রমে ঢাকা ছেড়েছে। তবে ফিরতি যাত্রায় সেই সুযোগ থাকবে না; ফলে একত্রে প্রচণ্ড চাপ পড়বে। সেই চাপ সামলানোর জন্য সততারসঙ্গে কার্যকর উদ্যোগ নিন।

এএসএস/এমএসএ