বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমের চতুর্থ জামাতেও মুসল্লির ঢল

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামজের চতুর্থ জামাত সম্পন্ন হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, প্রথম তিন জামাতের মতো চতুর্থ জামাতেও কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। চতুর্থ জামাত শুরুর আগে ঝিরিঝিরি বৃষ্টি হলেও তা উপেক্ষা করে ঈদের নামাজ পড়তে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।
এর আগে সকাল ৭টায় জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত, ৮টায় পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীর ইমামতিতে দ্বিতীয় জামাত এবং ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেনের ইমামতিতে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জামাতের প্রত্যেকটিতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
চতুর্থ জামাত শেষে দোয়া ও মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া ছাড়াও দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়। দেশের উপর যেসব বালা-মুসিবত রয়েছে, তা থেকে বেঁচে থাকতে মহান আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।
এছাড়া মোনাজাতে রমজান মাসের রোজা ও অন্যান্য এবাদত যাতে আল্লাহ কবুলের জন্য আল্লাহর কাছে আর্তি জানানো হয়। মৃত আত্মীয়-স্বজনদের জন্যও জান্নাত কামনা করা হয় মোনাজাতে।
এসময় মুসল্লির অনেকেই চোখের জলে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে দেখা গেছে। মোনাজাতে পৃথিবীর বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের হেফাজতের জন্যও দোয়া করা হয়।
বিজ্ঞাপন
এরপর নির্ধারিত সময়ে ১০টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ-এর ইমামতিতে পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।
এমএমএইচ/জেডএস