গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত ব্যানার-ফেস্টুন লাগানো নিষেধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ঢাকার গাবতলী থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সর্বসাধারণকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) এক সরকারি তথ্যবিবরণীতে এই নির্দেশনার কথা জানানো হয়।
তথ্যবিবরণীতে জানানো হয়, মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
পাশাপাশি, ২৬ মার্চ ভোরে রাষ্ট্রীয় অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।
এএসএস/এমএসএ