সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি বাবর, সম্পাদক জাহাঙ্গীর

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) বিকেলে সাতকানিয়ার একটি রেস্টুরেন্টে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
নির্বাচনে এনটিভি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি শহীদুল ইসলাম বাবর সভাপতি এবং কালের কণ্ঠ ও দৈনিক আজাদী প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ, লোকমান হাকিম ও এস এম রানা।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এম এম রাজা মিয়া রাজু (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সহ-সভাপতি হারুন অর রশিদ (জিটিভি), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (দৈনিক ইত্তেফাক/চট্টগ্রাম প্রতিদিন), অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন (দৈনিক বাংলা/একুশে পত্রিকা)।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন— মামুন মোহাম্মদ, সুকান্ত বিকাশ ধর (দৈনিক সমকাল/দি ক্রাইম) এবং মনজুর আলম (দৈনিক নয়াদিগন্ত)।
বিজ্ঞাপন
নবনির্বাচিত কমিটি অল্প সময়ের মধ্যে সাতকানিয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রতিনিধিদের প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এমআর/এমএসএ