বিজ্ঞাপন

বাংলাদেশ-ভারতের মধ্যে এআই নির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশ-ভারতের মধ্যে এআই নির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (২৪ মার্চ) স‌চিবাল‌য়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্ত‌রে হওয়া সাক্ষা‌তে তারা স্বাস্থ্যসেবা খাতে দুই দে‌শের ম‌ধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

ভারতীয় হাইক‌মিশন জানায়, তারা জনস্বাস্থ্য খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা সুদৃঢ়করণ, চিকিৎসা-বিষয়ক গবেষণা ও উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে বিনিময়, ক্যান্সার চিকিৎসা, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং উভয় দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে সক্ষম, এমন অন্যান্য জনগণ-কেন্দ্রিক উদ্যোগসমূহ নিয়ে আলোচনা করেন।

এছাড়া, তারা দুই দেশের অভিন্ন অগ্রাধিকারগুলোর ওপর ভিত্তি করে এবং পারস্পরিক কল্যাণ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে পরিচালিত হয়ে সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্প খাতে সংযোগ, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল ও এআই-নির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার প্রস্তাবগুলো নিয়েও আলোচনা করেন।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।

এনআই/এমএন