রাজধানীর ৩ থানার ওসি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনটি থানায় অফিসার ইনচার্জদের (ওসি) রদবদল করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিএমপির গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুরকে উত্তর-পশ্চিম থানার ওসি, ডিএমপির লাইনওআর পুলিশ পরিদর্শক মো. ফরিদুল ইসলামকে গুলশান বিভাগের বনানী থানার ওসি ও ডিএমপির লাইনওআর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলামকে গুলশান বিভাগের ভাটারা থানার ওসি করা হয়েছে।
এছাড়া ডিএমপির উত্তরা বিভাগের উত্তর-পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
জনস্বার্থে এ বদলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়ে ওই অফিস আদেশে।
এমএসি/এমএন